শোক দিবসে শেখ জামালের কর্মসূচি

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২১:০১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিনব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আজ ভোর সাড়ে ৬টায় ক্লাব চত্বরে শেখ জামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেখান থেকে শোভাযাত্রাসহ ক্লাব কর্মকর্তা খেলোয়াড় এবং ক্রীড়া সংশ্লিষ্টরা ধানমন্ডি ৩২ নম্বরে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অপর্ণ এবং বনানী কবরস্থানে শেখ জামালসহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া ক্লাবে সারাদিন কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জুমা দেয়া মাহফিলের পর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তবারক বিতরণ করা হবে।