জাতীয় শোক দিবসে মিলাদ ও দোয়া মাহফিল, বিকাল সাড়ে তিনটা: সুইড বাংলাদেশ, ৪/এ, ইস্কাটন গার্ডেন, ঢাকা। জাতীয় জাদুঘর: বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোকচিত্র পেইন্টিং ও নিদর্শনের বিশেষ প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, জাতীয় যাদুঘর। স্বাধীনতা পরিষদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টা, ধানমণ্ডি ৩২ নম্বরে। খ্রীষ্টান এসোসিয়েশন : জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা, সকাল ৭টা, তেজগাঁও হলি রোজারি চার্চে।
