খুলনায় ট্রেনের ধাক্কায় সালমা বেগম নামের এক ইজিবাইক আরোহী নিহত ও অপর ৩ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে নগরীর শিরোমনি তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল চারটার দিকে যশোর থেকে খুলনাগামী ট্রেন শিরোমনি রেলক্রসিং অতিক্রমের সময় একটি ইজিবাইক ট্রেনের সামনে এসে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী সালমা বেগম নিহত এবং অপর তিনজন আহত হন।
আরও পড়ুন: সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৫ টাকায় ঈদের পোশাক
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহত সালমা বেগম শিরোমনি এলাকার সবুরের স্ত্রী। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/অনি
