৭ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ৩১ মে ২০১৯, ২০:২২

ফরিদপুরের মধুখালীতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে থানা পুলিশের এক অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। আটক মো. সেলিম গাজী (৪২) চাঁদপুর জেলার সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের মো. ফজলু গাজীর ছেলে। 

সহকারী  পুলিশ  সুপার (মধুখালী সার্কেল) মো. আনিসুজ্জামান লালন জানান, গোপন সংবাদে মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজা এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী পরিবহন পূর্বাশা (ঢাকা-ব ১৫-২৮৯৯) তল্লাশি করা করা হয়। পরে প্রায় সাত হাজার পিস ইয়াবা  ও  ভারতীয় কাপড়সহ সেলিম গাজী নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।  

আরও পড়ুন: ট্রেনের সামনে চলে এলো ইজিবাইক, নিহত ১

এ ব্যাপারে মধুখালী থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/অনি