ছোট পর্দায় প্রথমবার ‘দেহরক্ষী’

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ১৯:৩০
প্রথমবারের মতো মিলন,ববি ও কাজী মারুফ অভিনীত চলচ্চিত্র ‘দেহরক্ষী’ ছোটপর্দায় প্রচার হতে যাচ্ছে। এটিএন বাংলায় আজ বেলা ৩টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘দেহরক্ষী’। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মারুফ, ববি, আনিসুর রহমান মিলন, কাজী হায়াত্, শিমুল খান, প্রবীর মিত্র, শিমা শানু প্রমুখ। সোহানা একজন বার ড্যান্সার। বার থেকে যে টাকা পায় তাই দিয়ে সোহানা তার বাবার চিকিত্সার খরচ ও সংসার চালায়। বার ড্যান্সার হলেও সোহানার স্বপ্ন অনেক বড় গায়িকা হওয়া। সোহানাকে একদিন নাচতে দেখে পছন্দ করে ফেলে অন্কার জগতের মানুষ আসলাম। কিন্তু সোহানা কোনোভাবেই তাকে পছন্দ করে না। আসলামও নাছোড়বান্দা। একের পর এক চেষ্টা চালাতে থাকে তাকে পাওয়ার জন্য। আসলামের ভয় সে যদি দেশের বাইরে যায় হয়তো তখন প্রতিদ্বন্দ্বী গড ফাদার সিজার সোহানাকে তুলে নিয়ে যেতে পারে। এই আশঙ্কায় আসলাম একজন সাহসী, বিশ্বস্ত ও লড়াকু দেহরক্ষী খোজ করে। অবশেষে পেয়ে যায় দেহরক্ষী তীব্রকে। শুরু হয় নতুন কাহিনী।