এক ঝাঁক তরুন অভিনয় শিল্পী ও সিনিয়র চিত্রতারকাদের সমন্বয়ে নির্মিত চলচ্চিত্র ‘এই গল্পে ভালবাসা নেই’ চলচ্চিত্রের দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হলো। নতুনভাবে এই চলচ্চিত্রে একটি আইটেম সং অন্তর্ভূক্ত করা হলো। ফিরোজ শাহী, ইশারা, দিতি, মিশা সওদাগরসহ একাধিক গুনী চলচ্চিত্রকার এই ছবিতে অংশ নিয়েছেন। আসছে কুরবানী ঈদে রিলিজের পরিকল্পনায় শেষ পর্যায়ের শুটিং শেষ করেই ছবিটি সেন্সরে জমা দেয়া হবে।
ঈদে চলচ্চিত্র মুক্তি প্রসঙ্গে ছবিটির প্রযোজক-নায়ক ফিরোজ শাহী বলেন,‘ অনেকেই বলছেন ঈদে মুক্তি দেয়াটা ঝুঁকিপূর্ণ। কিন্তু আমি এই চ্যালেঞ্জটিকেই নিতে চাই।’
