চীনের সিচুয়ান প্রদেশে পুলিশের গুলিতে দু’জন নিহত ও ১০ তিব্বতি বিক্ষোভকারী আহত হয়েছে। গ্রামের এক নেতাকে আটকের ঘটনায় তারা বিক্ষোভ করলে মঙ্গলবার তাদের ওপর পুলিশ গুলি চালায়। এ ঘটনায় আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে ইউকেভিত্তিক মানবাধিকার সংগঠন। ফ্রি তিব্বত নামে মানবাধিকার সংগঠনটির দুই কর্মী জানান, এ ঘটনায় অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং বেশকিছু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তবে এ বিষয়ে চীনা গণমাধ্যমে কোন প্রতিবেদন প্রকাশিত হয়নি। তিব্বত ও তিব্বতীয় এলাকা থেকে কোন প্রকার খবর বাইরে আসতে দেয়া হচ্ছে না। মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, গ্রামের অনুষ্ঠানে এক নর্তকীকে জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তার জন্য নৃত্য প্রদর্শন করতে নির্দেশ করা হয়।
