সংবাদ কণিকা

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২০:৪১
টুইটারে জ্যাকসনের ভিডিও প্রথমবারের মত একটি মিউজিক ভিডিও প্রকাশিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। পপ কিংবদন্তী মাইকেল জ্যাকসনের এই গানটি তার সমপ্রতি প্রকাশিত অ্যালবাম ‘এক্স-কেপ’-এর। ‘আ প্লেস উইথ নো নেম’ নামের এই ভিডিওটি বৃহস্পতিবার জ্যাকসনের টুইটার একাউন্ট থেকে প্রকাশ করা হয়। এই মাইক্রোব্লগিং সাইটে কিং অব পপের অনুসারীর সংখ্যা ১৫ লাখ। এ বিষয়ে টুইটারের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের টুইটার ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয় সঙ্গীত নিয়ে। এখানকার ব্যবহার-কারীদের মধ্যে অন্তত ৫০ শতাংশ লোক কোনো না কোনো সঙ্গীতশিল্পীকে অনুসরণ করেন টুইটারে।-বিডি নিউজ ইয়েমেনে বোমা নিষ্ক্রিয় করার চেষ্টাকালে নিহত ১৩ ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বুধবার একটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টাকালে বিস্ফোরণে ১০ বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীর তিনজন বোমা বিশেষজ্ঞ নিহত হয়েছেন। আল-কায়েদা জঙ্গিরা ওই বোমা পেতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, লাহিজ প্রদেশের তিন এলাকায় বোমাটি পেতে রাখা হয়েছিল। তিনি বলেন, বোমাটি নিষ্ক্রিয় করার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলাকাটি সিল করা হয়নি।—এএফপি