চিনির চেয়েও মিষ্টি যেসব খাবার

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:০২
আমরা সব সময় বয়স বাড়লে বলে থাকি চায়ে চিনি খাবেন না। মিষ্টি খাবেন না। ইত্যাতি ইত্যাদি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা না জেনে, না বুঝে এমন সব খাবার এবং খাবারের উপকরণ খাই বা পান করি যাতে রয়েছে প্রয়োজনীয় চিনির চেয়ে কয়েকগুণ বেশি চিনি বা সুগার। একটি বিদেশি হেলথ জার্নালে চিনির চেয়ে বেশি মিষ্টি কিছু খাবারের তথ্য দেয়া হয়েছে। এখানে তা তুলে ধরা হলো: এক: এক চামচ চিনি বা এক কিউব চিনিতে ৪ গ্রাম সুগার থাকে। আর ২০ আউন্স বোতলের সোডার মোড়কে লেখা থাকে ৬৫ গ্রাম সুগার। অর্থাত্ প্রতিটি ২০ আউন্স বোতলের সোডা পানির সঙ্গে আপনি সোয়া ১৬ চামচ চিনি খাচ্ছেন। তাই কোন খাবার খাওয়ার বা পানের পূর্বে মোড়কের লেখার প্রতি চোখ রাখুন। দুই: বারবি কিউ সস, স্লিকারস বার-এ থাকে অধিক সুগার। আর ২৫০ ক্যালরির একটি স্লিকার বারের চেয়ে বেশি চিনি থাকে এক সার্ভিং বারবি কিউ সসে। তিন: আধা কাপ টমেটো সসে ২টি ক্রিম চকলেট বিস্কুটের চেয়েও বেশি চিনি থাকে। চার: গ্রেপ জেলি বা অন্যান্য জ্যাম-জেলিতে চকলেটের চেয়েও বেশি সুগার থাকে। পাঁচ: ফ্রেন্স ড্রেসিং যেমন: সিকি কাপ ক্র্যাফট ফ্রেন্স ড্রেসিং-এর মধ্যে পিনাট বাটার কাপের চেয়েও বেশি সুগার থাকে। ছয়: ৬টি পাইন এ্যাপল বা আনারসের চাকতি বা রিং-এ এক কাপ আইসক্রিমের চেয়ে বেশি চিনি থাকে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ