শিক্ষার্থীদের এইচপি নোটবুক

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:০৯
শিক্ষার্থীদের জন্য দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকাপ সুবিধার এইচপি নোটবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ১.৭ গিগাহার্জ গতির কোরআই৩ প্রসেসরে তৈরি এই নোটবুকে রয়েছে ১৪” ডিসপ্লে, ৪জিবি র্যাম, ৫০০জিবি স্টোরেজ। অন্যান্য ফিচারে সমৃদ্ধ এইচপি ১৪-আর০০৮টিইউ মডেলের এই নোটবুক টানা ৪ ঘণ্টারও বেশি পাওয়ার ব্যাকআপ দেবে। ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৬,৭৫০ টাকা।