প্রথমবারের মতো প্লে-ব্যাকে শাফিন আহমেদ

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:১৮
এদেশের লিজেন্ড ব্যান্ড শাফিন আহমেদ প্রথমবারের মতো প্লে-ব্যাক করলেন। ক্যারিয়ারের শুরু থেকে এই সময় পর্যন্ত উপহার দিয়েছেন অনেক হিট গান। তবে অ্যালবাম বা কনসার্টের মধ্য দিয়েই এতদিন শ্রোতা মাতালেও প্লেব্যাকে এখনও তাকে পায়নি ভক্তরা। এবার ভক্তদের সেই অপূর্ণতাটাও পূর্ণ করতে যাচ্ছেন শাফিন আহমেদ। প্রথমবারের মতো ছবির গানে কণ্ঠ দিলেন তিনি। নতুন ছবি ‘ওয়ার্নিং’-এর মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হতে যাচ্ছে গুণী এই কণ্ঠশিল্পীর। ‘ওয়ার্নিং’ ছবির ‘শোন তুমি’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। প্লেব্যাক ছাড়াও চলতি সময়ে শাফিনের ব্যস্ততা চলছে মাইলসের নতুন অ্যালবামের কাজ নিয়ে। অ্যালবামের কাজ প্রায় গুছিয়ে এনেছেন শাফিন আহমেদ ও মাইলস।