আমিরকে শাহরুখের খোঁচা

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:২০
এবার বিপর্যস্ত আমিরকে তার ‘পিকে’ ছবির পোস্টার নিয়ে খোঁচাতে বাদ থাকলেন না বলিউডের কিং খ্যাত শাহরুখ খান। তার নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ারে’র অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘পিকে’র পোস্টার নিয়ে কথা বলেন শাহরুখ। তিনি বলেন, ‘এখন আমরাও কাপড় না পরেই করতে যাচ্ছি পোস্টার। তাও সবার সাথে!’ পরের মন্তব্যেই অবশ্য শাহরুখ তার অবস্থান পরিষ্কার করেছেন। ‘আমি তুলনায় বিশ্বাসী নই। তাদের পোস্টার কেবলই তাদের। আর আমাদেরটা শুধুমাত্র আমাদের। সেভাবেই বলব তাদের ছবি তাদের এবং আমাদেরটা আমাদের। আমি একটা কথাই বলতে চাই যে আমরা যারা অভিনয়ের সাথে যুক্ত আছি তারা বেশ ভালো করেই জানি কে কেমন। আমরা তাদের শুভকামনা জানাচ্ছি, আমাদের নিজেদেরকেও জানাচ্ছি। এর মধ্যে কোনো পার্থক্য নেই।’ তবে পুরো বিষয়টি যে আমিরকেই কটাক্ষ করে বলা তা আর কারোর কাছে অজানা থাকেনি।