গত ১৪ অগস্ট হারমান বাওয়েজা এবং বিপাশা বসু দুজনেই সেরে ফেলেছেন নিজেদের এনগেজমেন্ট। কিন্তু গত ১৫ অগস্ট দুজনেই মিডিয়ার সামনে জানান এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। তারা দুজনে সম্পর্কে আছেন এবং ভবিষ্যতে হয়তো বিয়েও করতে পারেন, কিন্তু এনগেজমেন্টের খবরটি সঠিক নয়। শোনা গিয়েছিল, মুম্বাইতে নিজের বাড়িতেই বাগদান পর্ব সেরে ফেলেছেন বিপাশা। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠরা। কিন্তু দুই তারকাই অস্বীকার করে গেলেন তাদের এ খবর। জন অ্যাব্রাহামের সঙ্গে দীর্ঘ ৯ বছরের লিভ-ইন সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন একাই ছিলেন বিপাশা। মাঝে রানা ডগ্গুবাতির সঙ্গে গুজবে জড়ালেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে হারমানের নাম জড়িয়েছিল পিগি চপসের সঙ্গে এবং বিয়ে হতে পারে এই খবরও রটেছিল। সূত্রের খবর, বিপাশা এখনই বিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। আপাতত নিজের ক্যারিয়ারগ্রাফকেই উপরে নিয়ে যেতে ব্যস্ত এই বঙ্গ সুন্দরী। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে বিক্রম ভাটের পরিচালনায় বিপাশার নতুন ছবি ‘ক্রিয়েচার থ্রিডি’।
