৬০০ পর্বে অলসপুর

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:২৩
আর টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক অলসপুর ৬০০ পর্বে পর্দাপণ করেছে। ধারাবাহিক নাটকটি রচনা করেছেন মুহাম্মদ মামুন-অর-রশিদ এবং পরিচালনা করেছেন আল হাজেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন,ফজলুর রহমান বাবু, লুত্ফর রহমান জর্জ, আরফান চৌধুরী, রিফাত চৌধুরী, মৌসুমী হামিদ, আখম হাসান, তুষ্টি, দিহান,চিত্রলেখা গুহ, ডলি জহুর,নাদিয়া, ,আলভী প্রমুখ। ধারাবাহিকের গল্পটি গড়ে উঠেছে, অলসপুর একটা রাজ্য। যেখানে সব অলস লোক এসে বাসা বেধেছে। মাত্র দুজন লোক এখানে পেশাজীবী। তাদের একজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভজা।