পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে নিয়ে আসতে অন্তত ৬ মাস লাগবে বলে জানিয়েছে ‘দ্য মেডিক্যাল চ্যারিটি মেডেসিনস স্যানস ফ্রন্টিয়ার্স’(এমএসএফ)।
জেনেভায় এক বক্তব্যে এমএসএফ’র প্রেসিডেন্ট জোয়ানে লুই বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এজন্য একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সময়ের ক্ষেত্রে আমরা কয়েক সপ্তাহ না বরং কয়েক মাস সময় নিচ্ছি। আমাদের কয়েক মাসের জন্য একটি প্রতিশ্রুতি দরকার। আমি বলব এ সময়টা অন্তত ৬ মাস এবং আমি বলব আমি খুবই আশাবাদী”।
