গর্ভ ভাড়া করা মায়ের সন্তানদের নিয়ে থাইল্যান্ড ত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:৪৪
গর্ভ ভাড়া করা মায়ের সন্তানদের (সারোগেট বেবি) থাইল্যান্ডের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অস্ট্রেলিয়ার এক দম্পতির ব্যাপারে এক থাই নারী অভিযোগ জানানোর পর থাইল্যান্ডের সরকার এই পদক্ষেপ নিল। টাকার বিনিময়ে কোন দম্পতির অন্য কোন নারীর গর্ভ ভাড়া নিয়ে সন্তান উত্পাদন নিষেধ করে আইন করতে যাচ্ছে থাই সরকার। অস্ট্রেলিয়ার একটি সংস্থা জানিয়েছে, বর্তমানে সে দেশের প্রায় ১ শত দম্পতি থাই মায়ের গর্ভের সন্তানের জন্য অপেক্ষা করছে। উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের অনেক দম্পতি যাদের সন্তান হয় না তারা বিকল্প মায়ের সন্ধানে থাইল্যান্ডে আসেন।