দৈনিক কতটুকু লবণ খাওয়া উচিত

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৫৯
লবণ শরীরের এক অপরিহার্য উপাদান। প্রতিদিন আমরা দৈনন্দিন খাবারের মাধ্যমে শরীরের জন্য প্রয়োজনীয় লবণ পেয়ে থাকি। সাধারণত দৈনিক ৩ হাজার থেকে ৬ হাজার মিলিগ্রাম লবণ আমরা খেয়ে থাকি। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) লবণ খাওয়ার নতুন গাইড লাইন প্রকাশ করেছে। আর এই নতুন গাইড লাইন অনুসারে একজন সুস্থ মানুষ দৈনিক ১৫ শত থেকে ২ হাজার ৩ শত মিলিগ্রাম লবণ খেতে পারবে। তবে আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে একজন সুস্থ ব্যক্তির দৈনিক দেড় হাজার মিলিগ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। তবে সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়েছে, যাদের উচ্চ রক্তচাপ নেই এবং যাদের বয়স ৬০ বছরের নিচে তারা বর্তমানের গাইড লাইনের চেয়ে দ্বিগুণ লবণ খেতে পারেন। এতে হূদরোগ ও হূদরোগজনিত মৃত্যু অনেকাংশে হ্রাস পাবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়, লবণের সঙ্গে উচ্চ রক্তচাপের তেমন কোন সংশ্রব পাওয়া যায়নি। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ