বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার আহ্বান কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় স্মরণ অনুষ্ঠান

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:০১
বঙ্গবন্ধুর আদর্শে শিশু-কিশোরদের জীবন গড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। শুক্রবার ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. নাসরিন আহমেদ। শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিশাত শারমিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তোরীয় ও স্মারক উপহার দেন মেলার ছোট্ট বন্ধু তাসমিয়া ও সৌহার্দ্য।