সম্পাদনার টেবিলে জিরো ডিগ্রি

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৩৭
জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ছোট পর্দা বা বড় পর্দা, দুই মাধ্যমেই তার সাফল্যের মাত্রা ইতোমধ্যে পরিপূর্ণ। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ করছেন একাধারে। প্লে হাউস প্রোডাকশনসের ব্যানারে ‘জিরো ডিগ্রি’ ছবিটি শুরু থেকেই আলোচনার কেন্দ্র। আর এর অন্যতম কারণ ছবিটি প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদ ছাড়াও ছবিটি প্রযোজনার সাথে তার দু’জন বন্ধু সম্পৃক্ত। ছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ছবিটির পোস্ট প্রডাকশনের কাজ চলছে এখন। ইতোমধ্যে ছবিটির ডাবিং সম্পন্ন করা হয়েছে। আগামী মাসে ছবির পরবর্তী কাজের জন্য ভারতে যাচ্ছেন ছবির কলাকুশলীরা।