গাজাবাসীর পাশে ঢাকা এফএম

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৩৮
গত ১৪ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা এফএম ৯০.৪-এর ‘ভালোবাসার বাংলাদেশে’ ফিলিস্তিনে আহত গাজার নারী ও শিশুদের চিকিত্সার সহযোগিতার জন্য অনুষ্ঠান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত সায়ের মোহাম্মদ, ডেপুটি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান এবং ফিলিস্তিনি মো. আলাফাত। যারা বাষ্পরূদ্ধ কণ্ঠে গাজায় বর্বর হামলা সম্পর্কে বর্ণনা করেছেন। এ অনুষ্ঠানে ফোনের মাধ্যমে গাজার সবচেয়ে বৃহত্তম হাসপাতাল আল-শিফার ইনচার্জ মো. জুবেরের সাথে কথা বলা হয় এবং একই ভাবে সারা বিশ্বে টুইটারের মাধ্যমে পরিচিত ১৬ বছরের কিশোরী ফারহা বাকেরের সাথে কথা বলা হয়। যিনি টুইটারের মাধ্যমে গাজায় বর্বরতা হামলার ছবি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়েছেন। এ অনুষ্ঠানের লাভ গুরু এহেতেশম। মানুষের কাছে গাজায় আহত নারী ও শিশুর চিকিত্সার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।