লিন্ডসের প্রেমিকদের তালিকা ফাঁস!

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৩৮
সঙ্গী বদল, বিবস্ত্র হয়ে রাস্তায় দৌড়ানো, গর্ভপাত, গ্রেপ্তার ইত্যাদি বিতর্কের সাথে যেন লিন্ডসে লোহানের সখ্যতার শেষ নেই! সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন ফাঁস করেছে তার ৩৬ জন প্রেমিকের নাম। আর এই ঘটনায় বেজায় চটেছেন লিন্ডসে লোহান। ‘ফ্রিকি ফ্রাইডে’র এই তারকা বলেন, ‘এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কেউই দেখছে না যে কে কার সাথে কী করছে। আমি সত্যিই অনেক কষ্ট পেয়েছি যে তাদের লিস্টে অভিনেতা জেমস ফ্রাঙ্কোকেও রাখা হয়েছে।’ এদিকে জেমস ফ্রাঙ্কোও অস্বীকার করে বলেন, ‘আমি আমার মায়ের নামে শপথ করে বলতে পারি যে এ ধরনের কোনো ঘটনার সাথে আমি জড়িত নই। আমি তাকে একবার শুধু চুম্বন করেছিলাম। এটা কেবলই ছিল একটা বিভ্রম।’ ম্যারুন ফাইভের অ্যাডাম লিভাইনও অস্বীকার করেছেন লিন্ডসের প্রেমিকদের তালিকায় নিজের জায়গা পাওয়ার ঘটনা। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনটির করা তালিকায় আরও আছেন হিথ লেজার, অ্যাশটন কুচার, জাস্টিন টিম্বারলেকে এবং অরলান্ডো ব্লুমের মতো তারকারা।