খুব দ্রুতই বলিউডের এক ছবি আরেক ছবির রেকর্ড ভাঙছে। একসময় যেখানে কোনো ছবি শতকোটি রুপির ব্যবসা করবে ভাবাই যেত না, এখন যেন তা রুটিনে পরিণত হয়েছে। আর এই রুটিন মেনেই সালমান খানের ‘কিক’ ইতোমধ্যে ঢুকে গেছে দু’ শতকোটি রুপির ক্লাবে। ‘চেন্নাই এক্সপ্রেস’ ভেঙেছিল রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড। ‘থ্রি ইডিয়টস’-এর ব্যবসার রেকর্ড ভাঙতে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর লেগেছিল চার বছর। কিন্তু এখন বলিউডে নিয়মিতই বক্সঅফিসের রেকর্ড ভাঙছে। সেই পথ ধরেই সালমান খানের ‘কিক’ ব্যবসা সাফল্যে ছাড়িয়ে গেছে ‘চেন্নাই এক্সপ্রেস’কে। অবস্থান করছে বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি ‘ধুম থ্রি’-এর পরেই। বক্স অফিস চার্ট :আড়াই শ কোটি ক্লাব :ধুম থ্রি। দু’শ কোটি ক্লাব :কিক, চেন্নাই এক্সপ্রেস, থ্রি ইডিয়টস, দেড়শ কোটি ক্লাব :এক থা টাইগার, কৃষ থ্রি, ইয়ে জাওয়ানি ইয়ে দিওয়ানি, দাবাং টু।
