এফটিএফএল-এর দ্বিতীয় ব্যাচে ১৮০ জনের প্রশিক্ষণ

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ১৯:৫৩
ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচির অধীনে দ্বিতীয় ব্যাচে ১৮০ জন স্নাতক ও স্নাতকোত্তর তরুণ-তরুণীকে আইটি লিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এদের মধ্যে ৮০ জনকে আইটি সার্ভিস (আইটিএস), ৮০ জনকে আইটি এনাবলড সার্ভিস (আইটিইএস) এবং ২০ জনকে আইটি সাপোর্ট সার্ভিস (আইটিএসএস) ট্র্যাকে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম অনুসারে এক মাসের সফট স্কিল এবং দুই মাসের বিশেষায়িত প্রাযুক্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে ১৮০ জনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তার আগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বাছাইয়ের পর দেশের সাতটি বিভাগীয় শহরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ল্যাবে অনলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে এসব তরুণ-তরুণীদের নির্বাচন করা হবে। আরও জানতে ভিজিট করুন www.lict.gov.bd/FTFL।