দুই কোরিয়াকে পুনরায় বন্ধুত্ব স্থাপনের আহ্বান পোপের

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:০৮
দুই কোরিয়ার মধ্যে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। দক্ষিণ কোরিয়া সফরের শেষ দিনে গতকাল তিনি এই আহবান জানান। তিনি বলেন, কোরিয়ানদের উচিত পারস্পরিক সন্দেহ ও শত্রুতার পথ পরিহার করে শান্তি স্থাপনের পথ তৈরি করা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের উপস্থিতিতে সিউলের সবচেয়ে বড় ক্যাথেড্রালে এক বিশাল সমাবেশে ভাষণ দেন পোপ ফ্রান্সিস। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া চলবে ১২ দিন। এই মহড়া সবসময় উত্তর কোরিয়াকে ক্ষুব্ধ করে। এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়া কয়েক দফা স্বল্প পাল্লার মিসাইল পরীক্ষা চালিয়েছে। মহড়ার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপেরও হুমকি দিয়েছে দেশটি। দুই কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর কোন শান্তি চুক্তি হয়নি। পোপ বলেন, দুই কোরিয়ার মানুষ একই জনগোষ্ঠির অন্তর্ভুক্ত। তারা ছিল একই পরিবারের সদস্য। আসুন আমরা প্রার্থনা করি যাতে আলোচনার মাধ্যমে দুই কোরিয়ার সরকার নিজেদের মতভেদ দূর করতে পারে। জয়-পরাজয়ের কথা চিন্তা না করে কোরীয় উপদ্বীপের মানুষকে একসাথে কাজ করতে হবে । উত্তর কোরিয়ার ক্যাথলিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সিউলের মাইওংডং।