সুস্থ হয়ে বাড়ি ফিরল ইবোলা রোগী

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:০৮
নাইজেরিয়ায় পুরোপুরি সুস্থ্ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ইবোলা রোগী। দেশটিতে ইবোলা আক্রান্ত রোগীর রোগমুক্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। সরকার একথা জানিয়েছে। —খবর বিডিনিউজ স্বাস্থ্যমন্ত্রী অনিবুচি চুকু শনিবার লাগোসে সাংবাদিকদের বলেছেন, শেষ চিকিত্সার পর রোগীকে বাড়ি ফিরতে দেয়া হয়। অন্য আরো ৫ জন ইবোলা রোগীও প্রায় পুরোপুরি সুস্থ্ হয়ে গেছে। নাইজেরিয়ায় ১২টি ইবোলা রোগী থাকার তথ্য আছে। এদের মধ্যে ৪ জন মারা গেছে। লাগোসে ১৮৯ জন নজরদারিতে আছে। আর ৬ জন আছে দক্ষিণ-পূর্ব এনুগু রাজ্য।