‘চাঁদে ভিনগ্রহের প্রাণী নিছক ময়লা’
চাঁদে ভিনগ্রহের প্রাণী হাঁটছে, সমপ্রতি বিখ্যাত হয়ে ওঠা এমন একটি ভিডিওকে “ময়লা, চোখের পাঁপড়ি বা যে ফিল্ম দিয়ে ছবিটি তোলা হয়েছে তার নেগেটিভের ওপর পড়া একটি দাগ” বলে চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা। ইউটিউব ব্যবহারকারী ওউফোরেল ভিডিওটি পোস্ট করেছেন। এক মাসের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। এতে চাঁদের ওপর একটি ভিনগ্রহের প্রাণীকে দেখা যায়। অনিয়মিত একটি অন্ধকার আকৃতিতে গুগল মুনে এটিকে দেখানো হয়েছে। নাসার বিজ্ঞানীদের মতে, এই ভিডিওটি ১৯৭১ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে অ্যাপোলো ১৫ অথবা ১৭ মানুষবাহী চাঁদে অভিযানের সময় তোলা হয়েছিল।
সেলফিতে সুন্দর দেখাতে সার্জারি!
মোবাইলে নিজের তোলা ছবি বা সেফটিতে নিখুঁত ছবি পেতে আপনি কতদূর যেতে পারবেন? ৩৩ বছর বয়সী ক্রিস্টিনা হ্যান্ডারশর্ট তার বাগদানের আংটি হাতে সেলফিতে সুন্দর দেখাতে হাতে অস্ত্রোপচার করতে করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তার হাতটিকে দেখতে আরো সুন্দর করার কয়েক মিনিটের মধ্যেই নিজের হাতের নতুন রূপে সন্তুষ্ট হন ক্রিস্টিনা। হাত সুন্দর করতে তিনি তিন হাজার ডলার ব্যয় করেছেন। — বিডিনিউজ
