ফোকাস

অপবাদ ঘুচবে কি?

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১২
বিজ্ঞাপন নির্মাতা বা ছোট পর্দার নির্মাতারা ফিল্মের ভাষা বোঝেন না। এমন অপবাদের তকমা লেগেই আছে তাদের গায়ে। তবে এই অপবাদ ঘুচানোর জন্যই তেমন কোনো ব্যতিক্রমী উদাহরণ তৈরি হয়নি। সম্প্রতি বিজ্ঞাপন নির্মাতা সানিয়াতের নির্দেশনায় টিভি তারকা নিলয় ও শখকে নিয়ে আরেকটি এক্সপেরিমেন্টালের দৌড়ে নাম লেখালেন তিনি। ছবির নাম ‘অল্প অল্প প্রেমের গল্প’। কিন্তু এই প্রেমের গল্পের শুটিংয়ের পরই তাদের দুজনার রিয়েল লাইফের প্রেম ভেঙে যায়। দেখা যাক এ যাত্রায় নির্মাতা সকলের অপবাদ ঘোচাতে পারেন কিনা সানিয়াত!