মরগ্যান ফ্রিম্যানের ‘লুসি’ এখন ব্লকবাস্টারে

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৪
ব্লকবাস্টার সিনেমা তাদের ছবি রিলিজের ধারাবাহিকতায় হলিউডে রিলিজকৃত ছবিগুলোই একের পর এক প্রদর্শন করছে। সেই ধারাবাহিকতায় তারা প্রজেকশনের জন্য নিয়ে এসেছে স্কারলেট জোহানসন ও মরগ্যান ফ্রিম্যান অভিনীত ‘লুসি’ ছবিটি। এ ছবিটি অ্যাকশনধর্মী। নতুন ছবি রিলিজ প্রসঙ্গে ব্লকবাস্টার কর্মী রমিম রায়হান বলেন, ‘আমরা দর্শকদের পছন্দের কথা ভেবেই সপ্তাহের আলোচিত ছবিগুলোই প্রদর্শন করার চেষ্টা করি।’