১ বছর স্বেচ্ছাবন্দী ছিলাম !

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৫
এ সপ্তাহেই অভিনেত্রী প্রিয়া আমানের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। মাসুদ পারভেজের প্রযোজনায় ‘অদৃশ্য শত্রু’ চলচ্চিত্রে জায়েদ খানের বিপরীতে কাজ করেছেন তিনি। প্রযোজকের কথা অনুযায়ী ছবি রিলিজের আগে কোনো কিছুতেই স্ক্রিনিংয়ে নিষেধাজ্ঞা ছিল। সব ছবির ক্ষেত্রেই এমন নিয়ম থাকলেও ক’জনই বা মানেন? কিন্তু প্রিয়া প্রযোজকের কথা অনুযায়ী চলচ্চিত্রের স্বার্থেই টানা এক বছর কোনো টিভি নাটক, বিজ্ঞাপন কোনো কিছুতেই আসেননি। প্রিয়ার কথা, ‘আমি চাইলে এর ভেতরে প্রযোজককে নানা বাহানা দিয়ে কাজ করতে পারতাম। কিছু অর্থকড়িও আসত। কিন্তু আমি প্রকৃত অর্থেই টাকা কামানোর জন্য ইন্ডাস্ট্রিতে আসিনি। কিছু ভালো কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিতেই এসেছি।’ উল্লেখ্য, প্রিয়া জায়েদ খানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন।