তা র কা ব চ ন

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৭
প্রথমবারের মতো ছবিতে গান গাইলাম। যদিও এর আগে চলচ্চিত্রে গান গাওয়ার জন্য বহুবার প্রস্তাব পেয়েছিলাম। তবে কাজগুলো নিজের কাছে পছন্দ না হওয়ায় প্রস্তাবগুলো ফিরিয়ে দিতে হয়েছে। এ গানটির কথা, সুর চমত্কার। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, সবার কাছেই গানটি ভালো লাগবে। ব্যান্ড তারকা শাফিন আহমেদ প্রথম প্লে-ব্যাক প্রসঙ্গে