নানামুখী প্রতিকূলতার মধ্য দিয়ে নারীর এগিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘নারী’। মোস্তফা মননের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, হাসিন রওশন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, লুত্ফর রহমান জর্জ, শামীমা তুষ্টি, সাজ্জাদ রেজা, পরী মনি প্রমুখ। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।
