বিশেষ ম্যাগাজিন ‘ঈদ মেলা’

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৯
দর্শকরা সব সময় ক্যামেরার সামনের পারফর্মারদেরকেই দেখে থাকেন। নেপথ্যের লোকদের দেখার সুযোগ দর্শকদের হয় না। এবারের ঈদে সেরকমই এক সাহসী পদক্ষেপ গ্রহণ করে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সাহসী এ পদক্ষেপের নাম ‘ঈদ মেলা’। এ পদক্ষেপের মূলে ছিলেন এ প্রতিষ্ঠানেরই পরিচালক রুকসানা কবীর কাকলী। এ অনুষ্ঠানে একক, ডুয়েট ও দলীয় গান, দলীয় নাচ, ফ্যাশন শো, যাত্রাপালা, টক ঝাল শো, সংবাদ পাঠ, পালা গান, কাটপিস, আবৃত্তি উপস্থাপন করেছেন নেপথ্যের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অংশগ্রহণকারীরা যাতে তাদের সেরাটা পরিবেশন করতে পারেন সেজন্য মিউজিক ডিরেক্টর, ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফারের অধীনে চলে ব্যাপক প্রস্তুতি। ইনডোর, আউটডোর, স্টুডিও, কার্যালয়সহ মনোরম সব লোকেশনে অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টের ভিডিওচিত্র ধারণ করা হয়। মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ ও বিলাস খানের যৌথ পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত অনুষ্ঠানটি আগামী ২২ আগস্ট রাত ১১টায় পুনঃপ্রচার হবে এটিএন বাংলায়।