বাসায় ফিরেই দুই সন্তানকে জড়িয়ে কাঁদলেন ন্যান্সি

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২০:০০
চিকিত্সা শেষে বাসায় ফিরেছেন। কিন্তু একেবারে নীরব নিশ্চুপ হয়ে আছেন তিনি। ন্যান্সির শ্বশুরবাড়িতেই তার দুই সন্তান ছিল এতদিন, অতঃপর মায়ের কাছে নিয়ে এলে সন্তানকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন ন্যান্সি। পারিবারিক সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে। কোনো ফোনেই কথা বলছেন না। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, আসিফ তার সাথে দেখা করার জন্য গিয়েও দেখা পাননি। চিকিত্সকের পরামর্শে একেবারে নিশ্চুপ জীবন যাপন বেছে নিয়েছেন। তবে খাওয়াদাওয়া করছেন স্বাভাবিক। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি অনেকবার ফোনে ট্রাই করে ন্যান্সির এক বান্ধবী মারফত জানতে পারলাম ও নাকি একেবারেই স্তম্ভিতের মতো আচরণ করছে। তবে স্বামীর সাথে মান-অভিমান থাকলেও ওর স্বামী তার সাথেই আছে সর্বক্ষণ। আর যাই হোক মাথা গরম করে ওর সন্তানদের এভাবে অন্ধকারে ফেলে দেওয়ার মতো ভুল করবে না। এই বোধদয়টুকু ওর হোক। এটাই কামনা করি।’