আর্চ বিশপ রোমেরোর ‘বিউটিফিকেশনের’ ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২০:৩৪
আর্চ বিশপ অস্কার রোমেরোর ’বিউটিফিকেশনের’ ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন পোপ ফ্রান্সিস। সালভেদরে আততায়ীর হাতে নিহত হয়েছিলেন অস্কার রোমেরো। তিনি সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন এমন সন্দেহের কারণে ক্যাথলিক চার্চ তার ’বিউটিফিকেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। গৃহযুদ্ধ চলাকালে এল সালভেদরের সামরিক জান্তার কঠোর সমালোচক ছিলেন অস্কার রোমেরো। ১৯৮০ সালে তাকে গুলি করে হত্যা করা হয়। সান সালভেদরের ক্যাথেড্রালে তাকে সমাধিস্থ করা হয়। পোপ ফ্রান্সিস বলেন, তিনি আশা করছেন খুব দ্রুত আর্চ বিশপ অস্কার রোমেরোর ’বিউটিফিকেশন” সম্পন্ন করা হবে।