প্রবাসীর অনুদানে সুজানগরে স্কুল ভবন নির্মাণ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৩
দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হওয়ায় পর এক জার্মান প্রবাসীর অনুদানে পাবনার সুজানগর পৌরসভার অবহেলিত এবং অনুন্নত চরমানিকদীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। রবিবার বিকালে সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে টিনসেড ভবনের নির্মাণ কাজের উদ্বোন করেন জার্মান প্রবাসী সৈয়দ শাকিল আহমেদ। সুজানগর পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ইত্তেফাক সংবাদদাতা তৌফিক হাসান প্রমুখ। ২০১৩ সালের ১১ নভেম্বর দৈনিক ইত্তেফাকের স্কুল ঘরের অভাবে দু’শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি শাকিল আহমেদ দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্কার থেকে দেখে ওই বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্যোগ নেন।