চলতি রোপা-আমন মৌসুমের শুরুতেই ইউরিয়া সারের সংকট দেখা দেওয়ায় সর্বত্র ১৬ টাকা কেজির সার ২৪ টাকা কেজি বিক্রি হচ্ছে। এতে কৃষক দিশেহারা হয়ে পড়ছে।
মদন উপজেলায় ৮ জন বিসিআইসি ডিলার রয়েছে। গত জুন মাস থেকে ডিলারগণ ইউরিয়া সার উত্তোলন করছে না। বীজতলা তৈরি করতে কৃষকদের ইউরিয়া সার প্রয়োজন পড়ছে। হাট-বাজার গুলোতে ইউরিয়া সারের কৃত্রিম সংকটের মাধ্যমে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মূল্যে সার বিক্রি করে মুনাফা লুটে নিচ্ছে। এ ব্যাপারে মদন কৃষি সমপ্রসারণ বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ গোলাম রসুল আমাদের এ সংবাদদাতাকে জানান, ডিলারগণ জুন-জুলাই মাসের ইউরিয়া সারের বরাদ্দ উত্তোলন করেনি।
