বরগুনায় বিএনপির মিছিলে লাঠিচার্জ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:৩৯
সরকারের সমপ্রচার নীতিমালা জারির প্রতিবাদে মঙ্গলবার বরগুনা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি প্রেসক্লাব চত্বরে পৌঁছলে পুলিশ এতে বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এরপর মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা শ্রমিক দল সভাপতি গোলাম হায়দার হাদী, জেলা ছাত্রদল আহবায়ক মুরাদুজ্জামান টিপন, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম লিটন, বরদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর মোর্শেদ খোকন প্রমুখ।