আজকের অনুষ্ঠান

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২২:১৯
বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ: জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট: সকাল ৯টা ১৫ মিনিটে বীর উত্তম সি আর দত্ত রোডস্থ হামদর্দ মিলনায়তনে ‘ভগবান শ্রীকৃষ্ণ ও মানব কল্যাণ’ শীর্ষক সেমিনার। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ:বিকাল ৪টায় উত্তরাস্থ এশিয়ান ইউনিভার্সিটির আয়েশা মিলনায়তনে ‘বাংলাদেশের মৃিশল্প ও শিল্পী সমাজ: অতীত ও বর্তমান’ শীর্ষক সেমিনার। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট: সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তামাক নিয়ন্ত্রণে ‘আইন আছে বিধিমালা নাই, আইন বাস্তবায়নে বিধিমালা চাই’ শীর্ষক অবস্থান কর্মসূচি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও খুনিদের বিচারের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। নাগরিক ঐক্য: সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘মৃত্যু অববাহিকা : বাংলাদেশের সড়ক ও নৌ-পথ’ শীর্ষক আলোচনা।