বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:২৯
বানারীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বাষির্কী উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তিনদিনব্যাপী কর্মসূচির শেষ দিন গত ১৬ আগস্ট আলোচনা সভা, গণসংগীত ও নাটক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শরীফ উদ্দীন আহমদ কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এ সময় তিনি বলেন, ৭১’র পরাজিত সাম্প্রদায়িক ও মৌলবাদী অপ-শক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশের অপূরণীয় ক্ষতি সাধন করেছে। তিনি আজ বেঁচে থাকলে দেশ সোনার বাংলাদেশে রূপান্তর হয়ে বিশ্বসভায় উন্নত ও আধুনিক রাষ্ট্রের মর্যাদায় আসীন হতো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক মারিফ আহম্মেদ বাপ্পি, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু, জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আ. হাই বখ্স।