ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩০
ঈদ পুনর্মিলনী উপলক্ষে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। কুমিল্লা ক্লাবের উদ্যোগে গত ১৬ আগস্ট গভীর রাত পর্যন্ত এ আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের শিল্পী সৈয়দ মেজবাহ উদ্দিন ঝিনুক, আফরোজা বেলী, লিজা ও স্থানীয় শিল্পীরা মনমাতানো গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মো. হাসানুজ্জামান কল্লোল। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হান্নান। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান ইমাম মজুমদার ফটিক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাতসহ ক্লাবের সদস্য ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে নৈশভোজের আয়োজন করা হয়।