নেত্রকোনা নৃত্য শিল্পী সংস্থার উদ্যোগে সম্প্রতি পুরাতন কালেক্টোরেট অফিস প্রাঙ্গণে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি নিগার সাইফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠানে নেত্রকোনার ক্ষুদে নৃত্য শিল্পীরা যেমন নৃত্য পরিবেশন করেছে, তেমনি বড়রাও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক সারিতে ছিলেন যুবও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি দীপা খন্দকারসহ বিশিষ্টজন। নৃত্য পরিবেশন করেছেন মুক্তা, জবা চৌধুরী, প্রেমন্তী, ঝিলিক প্রমুখ।
