আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে মাশরুর পারভেজ ও আকিব পারভেজের যৌথ পরিচালনায় মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন ও রোমান্টিক ধারার ছবি ‘অদৃশ্য শত্রু’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড নায়ক জায়েদ খান এবং নবাগতা প্রিয়া আমান। চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত এই ছবিতে সোহেল রানা নিজেও অভিনয় করেছেন। একজন পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে তাকে। আর এই ছবিতে পুত্র মাশরুর পারভেজের পরিচালনায় অভিনয় করলেন তিনি। অভিনয় করেছেন ছবিটির পরিচালক মাশরুর পারভেজও। আর ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন চিত্রনায়ক রুবেল।
দুই ভাইয়ের পরিচালনায় এই চলচ্চিত্র প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘যাদের ছবি দেখে বড় হয়েছি। তাদের পরিচালনায় কাজ করতে পেরেই অন্য রকম ভালো লাগছে। আশা করছি ছবিটি দর্শকেরাও খুব ভালোভাবে নেবে।’
