বেলাল ভাইয়ের সঙ্গে কাজের স্মৃতি আমাকে প্রতিদিন তাড়িয়ে বেড়াবে। আমরা যারা বেলাল ভাইয়ের ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে কাজ করছিলাম, সবাই মিলে চেষ্টা করব বেলাল ভাইয়ের শেষ চলচ্চিত্রটির বাকি কাজগুলো শেষ করতে। বেলাল ভাই ভালো থাকুন, আপনার এমন নিঃশব্দ প্রস্থান খুবই কষ্ট দিচ্ছে।
চিত্রনায়িকা মৌসুমী
পরিচালক বেলাল আহমেদকে নিয়ে স্মৃতিচারণে
