মাদাম তুসো জাদুঘরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের মোমের মূর্তিতে পরিবর্তন আনা হয়েছে। কারিনা ‘রা-ওয়ান’ ছবিতে ‘চাম্মাক চাল্লো’ গানে তার বিখ্যাত লাল শাড়িটি জাদুঘরকে উপহার দেওয়ায় তার রেপ্লিকায় এই পরিবর্তন আনা হয়েছে।
মাদাম তুসোয় কারিনা কালো টপ এবং হারেম প্যান্টে মোমের মূর্তি হিসেবে ছিলেন। এই পোশাকটি পড়েই কারিনা তার ‘জাব উই মেট’ ছবিতে ‘মউজা হি মউজা’ গানে নেচেছিলেন।
