‘দ্য সি’ নিয়ে আসছেন ব্র্যাড পিট-আঞ্জেলিনা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২০:৩১
‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর পর আবারও পর্দায় একসাথে আসতে যাচ্ছেন হলিউডের বিখ্যাত তারকা জুটি ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি। মালটা দ্বীপে তাদের পরবর্তী ছবি ‘দ্য সি’-এর শুটিং চলছে। এই ছবির মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর আবারও একসাথে কাজ করছেন এই তারকা জুটি। ইতোমধ্যে ছবিটির কাজ শুরু হয়েছে। বছরের শুরুতে অস্কার জয়ী ‘টুয়েলভ ইয়ারস ইন অ্যা স্লেভ’ ছবিটিতে প্রযোজক ছিলেন ব্র্যাড পিট। নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত মালটায় ‘দ্য সি’ ছবির শুটিং চলবে।