তারকাদের জীবন যাপন, ঘটনা, দুর্ঘটনা আর রটনা নিয়ে সাবিলা নূর-এর উপস্থাপনায় ‘স্টার ওয়ার্ল্ড’ বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। দেশের পাশাপাশি বিশ্ব মিডিয়ার নানান আলোচিত ঘটনা, স্ক্যান্ডাল, চলচ্চিত্রের পেছনের বিশেষ খবরাখবরও থাকছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আরও থাকছে হলিউড, বলিউড ও ঢালিউডের বিভিন্ন গসিপ, সিনেমাসহ শুটিংস্পটের নানা খবরাখবর। গোলাম রাব্বানীর গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ।
