ওপারে পাড়ি জমালেন ভারতের ইয়োগা গুরু বিকেএস লায়েনগার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর পুনার একটি হাসপাতালে গতকাল বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চিকিত্সক জানান, কিডনি জটিলতার কারণে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান। তিনিই ইয়োগার প্রবর্তক। সাহিত্যিক আলডুয়াস হাক্সলি এবং ভায়োলিন বাদক জিহুদি মেনুহিনসহ অসংখ্য সেলিব্রেটিকে তিনি এ শরীরচর্চা শিক্ষা দিয়েছেন।
