সংবাদ কণিকা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:০১
‘বামপন্থি’ যাজককে স্বর্গবাসী ঘোষণা পোপের এল সালভাদরের ‘বামপন্থি’ যাজক বলে পরিচিত নিহত আর্চবিশপ অস্কার রোমেরোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে স্বর্গবাসী বলে ঘোষণা করেছেন পোপ ফ্রান্সিস। দক্ষিণ কোরিয়া থেকে ফেরার সময় বিমানে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, “আমরা বিবেচনায় রেমেরো খোদার বান্দা।” এল সালভাদরে গৃহযুদ্ধ চলাকালে সামরিক শাসনের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখতেন আর্চবিশপ রোমেরো। খ্রিস্টানদের সমাজের সব লোকের অর্থনৈতিক ও সামজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিশ্বের প্রবীণতম পুরুষ সাকারি মোমোই যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম উড়োজাহাজ ওড়ানোর কয়েক মাস আগে জাপানে জন্ম নেয়া এক ব্যক্তিকে গতকাল বুধবার বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তার বয়স এখন ১শ’ ১১ বছর। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গতকাল ওই ব্যক্তিকে বিশ্বের প্রবীণতম পুরুষের সনদপত্র দিয়েছে। তার নাম সাকারি মোমোই। ফুকুশিমার মিনামিসোমা এলাকায় ১৯০৩ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তিনি দীর্ঘদিন জাপানের একটি উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। সাকারি মোমোই এখন জাপানের রাজধানী টোকিওর একটি কেয়ার হোমের বাসিন্দা।-বাসস