১১ মাস পরও ফায়ার স্টেশন চালু হয়নি

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:২৪
কিশোরগঞ্জ উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধনের ১১ মাস পরও গাড়ির অভাবে চালু হয়নি। গত বছর ২৩ অক্টোবর তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গাড়ি ছাড়াই ফায়ার সার্ভিস স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সে সময় নীলফামারী-৪ আসনের তখনকার সংসদ সদস্য কর্নেল মারুফ সাকলান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় সহকারী পরিচালক নিত্য গোপাল, পি.পি.এম. রংপুর রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনসমাগমকে জানানো হয়, এক মাসের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ গাড়ি সরবরাহ করা হবে। কিন্তু ১১ মাস অতিবাহিত হলেও এখানে গাড়ি বরাদ্দ করা হয়নি।