বরগুনা তালতলী উপজেলার কড়াইবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ মাষ্টার একই সাথে দু’টি সম্মানী ভাতা উত্তোলন করছেন। আমতলী উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নূর মোহাম্মদ মাষ্টারের নাম প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তার বই নং- ২১, অগ্রণী ব্যাংক তালতলী বাজার শাখায় হিসাব নং- ৩৫২১। তিনি নিয়মিত প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে আসছেন। সমপ্রতি চেয়ারম্যান নিজে ব্যাংকে উপস্থিত হয়ে জানুয়ারী-জুন/১৪, ৬ মাসের প্রতিবন্ধী ভাতা একত্রে উত্তোলন করেন। অন্যদিকে ইউপি চেয়ারম্যান হিসাবে প্রতি মাসে সম্মানী ভাতাও উত্তোলন করেন। নূর মোহাম্মদ মাষ্টার একদিকে প্রতিবন্ধী ও অন্যদিকে চেয়ারম্যান এর সম্মানী ভাতা উত্তোলনের কথা স্বীকার করেন। আমতলী সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন বাছির বলেন, চেয়ারম্যান নূর মোহাম্মদ একই সাথে দুটি ভাতা উত্তোলন করার বিষয় জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
